সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড *** স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী: মাহদী আমিন

অশান্ত ফ্রান্সে ‘শান্তির ডাক’ এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩

#

কিলিয়ান এমবাপ্পে - ছবি: সংগৃহীত

ট্রাফিক পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পুরো ফ্রান্স। মুখোমুখি পুলিশ-জনতা। বিক্ষোভে ফেটে পড়েছে ফ্রান্সের সাধারণ মানুষ। চলছে বিক্ষোভ, ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ, সহিংসতা। চরম এই অস্থিরতায় দেশবাসীর প্রতি ‘শান্তির ডাক’ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে আহ্বান জানিয়েছেন সহিংসতা বন্ধে। সব ফুটবলারদের পক্ষ থেকে দেশবাসীকে শান্তির আহ্বান জানিয়ে এমবাপ্পে লিখেছেন, ‘ফ্রান্সের সব মানুষের মতো আমরাও কিশোর নাহোলের মৃত্যুতে স্তব্ধ, শোকাহত। প্রথমত, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। এই ধরনের অগ্রহণযোগ্য মৃত্যুতে আমরা সংবেদনশীল না হয়ে পারি না। এই ঘটনার পর আমরা সাধারণ মানুষের ক্ষোভের প্রকাশ দেখতে পাচ্ছি, বিক্ষোভের কারণও বুঝতে পারছি। কিন্তু ক্ষোভ প্রকাশ করতে গিয়ে যা ঘটছে বা ঘটানো হচ্ছে, আমরা কিছুতেই তা সমর্থন বা অনুমোদন করতে পারি না। সহিংসতা কোনোভাবেই সমাধানের পথ হতে পারে না। সহিংসতা কোনো কিছু সমাধান করতে পারে না। তীব্র উদ্বেগপূর্ণ এই পরিস্থিতিতে আমরা চুপ থাকতে পারি না। আমাদের নাগরিক বিবেক ডাক দিচ্ছে শান্তির, সচেতনতা ও দায়বদ্ধতার।’ 


আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২ জুলাই ২০২৩)

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৭ জুন) ফ্রান্সের নঁত শহরে ট্রাফিক পুলিশের গুলিতে নাহোল নামের এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই পুরো ফ্রান্স জুড়ে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ, সহিংসতার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। তারপরও ভাঙচুর, সহিংসতা বন্ধ হচ্ছে না। থামছে না জনতার রোষ।

এম/ আইকেজে


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250