মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

অস্ত্রসহ নারী মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

ঝালকাঠি জেলার রাজাপুরে অস্ত্রসহ রোজিনা বেগম (২৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় সেই নারীর কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। 

আটক রোজিনা ঝালকাঠি জেলার রাজাপুর থানার গালুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কানুদাশকাঠি গ্রামের আলামিন হোসেনের স্ত্রী। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঝালকাঠি জেলার রাজাপুর থানার গালুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কানুদাশকাঠি গ্রামে আলামিনের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলামিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসিডিলসহ তার স্ত্রী মাদক কারবারি রোজিনা বেগমকে আটক করা হয়।”

এসময় আলামিন ও তার স্ত্রী রোজিনা বেগমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আটক রোজিনাকে ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এম.এস.এইচ/  


আটক মাদক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250