শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

আজ আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

উজরা জেয়া - ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল চার দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর প্রতিনিধিদলে থাকবেন। প্রতিনিধিদলটি দিল্লিতে তিন দিনের সফর শেষে আজ সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছাবে। 

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশে সফরের আগে উজরা জেয়া যুক্তরাষ্ট্রে ভারতের ও বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। ঢাকায় সফরকালে মার্কিন প্রতিনিধিদলটি আসন্ন সংসদ নির্বাচন পরিস্থিতি, মানবাধিকার, রোহিঙ্গা, শ্রম অধিকার, বাণিজ্য বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বলে জানা গেছে। 

আগামীকাল বুধবার তারা রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কক্সবাজারে যাবে। এরপর দলটি বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি গণমাধ্যম প্রতিনিধি, সুশীল সমাজ, নির্বাচিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবে মার্কিন প্রতিনিধিদল।

আরো পড়ুন:নেপাল থেকে বিদ্যুৎ আমদানির জন্য ২৫ বছরের চুক্তি হচ্ছে

আন্ডার সেক্রেটারি উজরা জেয়া গত বৃহস্পতিবার ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠক শেষে টুইট বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরো গভীর করতে আগ্রহী।

এম/


উজরা জেয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250