শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

নিষেধাজ্ঞা শেষ

আজ মধ্যরাত থেকে সমুদ্রে মাছ ধরবে জেলেরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ২৩শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

রোববার (২৩ জুলাই) দিবাগত রাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার ওপর সরকারের দেওয়া টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা। জেলে পল্লীতে শেষ মূহুর্তের প্রস্তুতি সম্পূর্ণ। শনিবার রাত থেকেই সাগরে ছুটবে জেলেরা।

৬৫ দিন পর সাগরে যেতে কেউ ওঠাচ্ছেন জাল, কেউ ট্রলারে বরফ তুলছেন।

জেলেরা বলছেন, বেকার সময় ঋণগ্রস্ত হয়েছেন বহু জেলে। খাদ্য সহায়তা হিসেবে চাল পেলেও, তা দিয়ে সংসার চলে না। সাগরে ইলিশ ধরা পড়লে ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন তারা।

আলিপুর কুয়াকাটা মৎস্য হ্যান্ডলিং সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দীন মোল্লা বলেন, দীর্ঘ সময় অবরোধে জেলেদের কোনোভাবে খেয়ে না খেয়ে সংসার চালাতে হয়েছে। জেলেরা সরকার কর্তৃক যে প্রণোদনা পায় তা পর্যাপ্ত নয় তাই প্রণোদনার পরিমাণটা বাড়ানোর দাবি জানান তিনি এবং দীর্ঘ ৬৫ দিন অবরোধ না দিয়ে ভারতের সঙ্গে মিলিয়ে সময় সীমাটা কমিয়ে আনার দাবি করেন তিনি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শ্রাবণ মাস ইলিশের জন্য ভরা মৌসুম। তাছাড়া নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকায় এখন সাগরে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পরবে। তা দিয়ে জেলেরা পেছনের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। এছাড়া উপজেলার ১৮ হাজার ৩০৫ জন জেলেকে সরকার কর্তৃক প্রণোদনার সহায়তা দেওয়া হয়েছে।

আরো পড়ুন: এ পর্যন্ত দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ হাজি

মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করাসহ জীববৈচিত্র্য রক্ষায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৩ জুলাই মধ্যরাতে।

এম/


নিষেধাজ্ঞা সমুদ্র জেলেরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250