বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

আদম তমিজী হক গ্রেপ্তার, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৭ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩

#

হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজী হককে গ্রেপ্তারের পর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। শনিবার রাত ১০টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি প্রধান হারুন-অর-রশিদ গণমাধ্যমকে বলেন, 'আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা আছে। লাইভে এসে বাংলাদেশের পাসপোর্ট পোড়ানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।'

তিনি বলেন, 'আদম তমিজী হক মানসিকভাবে অসুস্থ হয়ে থাকলে চিকিৎসার জন্য তাকে রিহ্যাবে পাঠানো হবে। সুস্থ করে এনে তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। আর তিনি যা করেছেন তা যদি সুস্থ মস্তিষ্কে করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

ডিবি কার্যালয়ে ঢোকার সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে আদম তমিজী হক বলেন, 'আমাকে খুব রেসপেক্ট দিয়ে নিয়ে আসা হয়েছে। আমি ভেরি হ্যাপি উইথ দ্য গভমেন্ট অব বাংলাদেশ। আমাকে অনেক সম্মান দিয়ে নিয়ে আসা হয়েছে।'

আদম তমিজী হক অসংখ্য বিয়ে করেছেন বলে জানিয়েছেন ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

আই.কে.জে/

আদম তমিজী হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250