সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

শীত আর কুয়াশার তীব্রতা বেড়েছে কুড়িগ্রামে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে আবারো বেড়েছে শীত ও কুয়াশার তীব্রতা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় ২ ডিগ্রি কমেছে। 

সোমবার (পহেলা জানুয়ারি) সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে কুড়িগ্রামের আবহাওয়া অফিস। 

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এ জেলার তাপমাত্রা আগামীতে আরো নিম্নগামী হবে। তবে আগামীকাল বলা যাবে কবে নাগাদ শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

আরো পড়ুন: ঘন কুয়াশা থাকতে পারে যতদিন

ঘন কুয়াশার সঙ্গে নেমে আসা হিমেল হাওয়া কনকনে ঠাণ্ডার মাত্রা বেড়ে যাওয়ায় সময়মত কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষেরা। বিশেষ করে দুর্ভোগে পড়েছে নদ-নদীর অববাহিকার চরাঞ্চলের হতদরিদ্র মানুষজন।

সদরের পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় এলাকার সৈকত মাহমুদ বলেন, গতকাল থেকে শীত ও কুয়াশা বেড়েছে। আজ এতো পরিমাণে কুয়াশা পড়ছে কিছুই দেখা যাচ্ছে না। আমি বাইকে নাগেশ্বরী যাওয়ার সাহসই পাচ্ছি না। 

একই এলাকার শ্রমিক রশিদ মিয়া বলেন, যতই শীত কুয়াশা হোক না কেন আমাদের কাজ করাই লাগে। আমি রাজমিস্ত্রীর কাজ করি শহরে যাচ্ছি। এখনি হাত-পা কাজ করছে না, বরফ হয়ে গেছে।

এইচআ/  আই. কে. জে/

তাপমাত্রা কুড়িগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250