শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা *** শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী *** আসিফ মাহমুদের গানের আসরে হাদিকে ব্যঙ্গ করার দাবিটি সঠিক নয়

আমরা সংবিধান মেনে চলি, সংবিধান মেনেই নির্বাচন করব: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

যাঁরা সংবিধান মানেন না, তাঁদের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বিএনপির নেতারা অনেক কথাই বলতে পারেন। আমরা সংবিধান মেনে চলি। বঙ্গবন্ধু আমাদের সংবিধান দিয়েছেন। এই সংবিধান মেনেই নির্বাচন করব। আর যাঁরা এই সংবিধান মানেন না, তাঁরা নিজেদের বাংলাদেশের নাগরিক বলা আমার মনে হয় সঠিক নয়।’

আজ শুক্রবার সকালে ঢাকা থেকে ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নামেন আইনমন্ত্রী। সেখানে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৮ সালের নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। আমরা বাংলাদেশের সংবিধান মেনে চলি। তার কারণ হচ্ছে, ৩০ লাখ শহিদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধান দিয়েছেন। এই সংবিধান মেনেই নির্বাচন করব।’

আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, ‘বাংলাদেশ এক উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত। জননেত্রী শেখ হাসিনা পরিকল্পনা দিয়েছেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য। তাঁর নেতৃত্বে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমরা ইনশা আল্লাহ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব। সেই যাত্রায় আপনারা সবাই সহযাত্রী হবেন।’

আরো পড়ুন: রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা ৩০ জুলাই

এ সময় আইনমন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফাসহ দলীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী দিনভর কসবা-আখাউড়ায় পূর্বনির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250