বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

আল আকসা চত্বরে বিক্ষোভের ডাক দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিবাদে ফিলিস্তিনের রাজধানী পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর এলাকার সাধারণ ফিলিস্তিনিদের বিক্ষোভের ডাক দিয়েছে হামাস। বিক্ষোভ সমাবেশের স্থান হিসেবে পবিত্র আল আকসা মসজিদ চত্বরের নাম উল্লেখ করেছে এই রাজনৈতিক গোষ্ঠী।

শুক্রবার (১৩ অক্টেবর) এক বিবৃতিতে আল আকসা চত্বরে বিক্ষোভের পাশাপাশি ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে সাধারণ ফিলিস্তিনিদেরকে লড়াইয়ের আহ্বানও জানিয়েছে হামাস।

মুসলিমদের কাছে মক্কার কাবা এবং মদিনার মসজিদের নববির পর তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা। আবার এই মসজিদ চত্বরের অদূরেই অবস্থিত ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্র স্থান টেম্পল মাউন্ট।

২০২১ সালের মে মাসে আল আকসা চত্বরে বিক্ষোভ ও তার জেরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাত ঘিরে যুদ্ধে জড়িয়ে পড়েছিল হামাস ও ইসরায়েল। ১১ দিন পর্যন্ত স্থায়ী হওয়া সেই যুদ্ধের সমাপ্তি ঘটেছিল মিসরের মধ্যস্থতায়।  

তার ২ বছর অতিক্রান্ত হওয়ার পর শনিবার ফের ইসরায়েলে হামলা চালিয়েছে হামাস।

সেদিন ভোররাতে ইসরায়েলে অতর্কিতে হামলা ও অনুপ্রবেশ করে নির্বাচারে হত্যাযজ্ঞ শুরু করে হামাসের যোদ্ধারা। এই ঘটনার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় ওই দিনই বিমান হামলা শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৬ দিনে গাজা উপত্যকায় অন্তত ৬ হাজার বোমা ফেলা হয়েছে।

আরো পড়ুন: সামাজিক মাধ্যম থেকে হামাসের কন্টেন্ট সরিয়ে নিতে ইইউর হুশিয়ারি

দু’পক্ষের যুদ্ধে শনিবার থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। এই নিহতদের মধ্যে ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক রয়েছেন ১ হাজার ৩ শতাধিক, আর গাজা ভূখণ্ডে নিহত হয়েছেন ১ হাজার ৫ শতাধিক মানুষ।

এসকে/ 


ফিলিস্তিন যুদ্ধ হামাস ইসরায়েল-ফিলিস্তিনি আল আকসা মসজিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250