বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

ইমরান খানের গ্রেপ্তার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। শনিবার (৫ আগস্ট) দণ্ড ঘোষণার পর তাকে গ্রেপ্তার করা হয়।

সাবেক প্রধানমন্ত্রীকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার ও দণ্ড দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়।

ইমরান খানের গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ইমেইল করেছিল সংবাদমাধ্যম দ্য নিউজ।

এই ইমেইলের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইমরান খান ও অন্যান্য রাজনৈতিক নেতাদের বিষয়গুলো পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। আমরা গণতন্ত্রের মূলতন্ত্র এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাতে পাকিস্তানের প্রতি আহ্বান জানাই, যে আহ্বান আমরা পুরো বিশ্বেই জানাই।’

এদিকে গত বছর আস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। ক্ষমতা হারানোর পর থেকেই এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছিলেন তিনি। ইমরানের দাবি ছিল, তাকে ক্ষমতাচ্যুত করতে মার্কিনিরা ষড়যন্ত্র করেছে। যা শুরু থেকেই অস্বীকার করে আসছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরো পড়ুন: ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান মার্কিন কংগ্রেসে

প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রীয় কোষাগার তোশাখানা থেকে সরকারি সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগে শনিবার ইমরানকে তিন বছরের দণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ, বিদেশি রাষ্ট্রীয় প্রধানদের কাছ থেকে পাওয়া দামি জিনিসপত্র নিয়ে সেগুলোর তথ্য গোপন করেছেন তিনি।

এদিকে ইমরানকে এর আগে গত ৯ মে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় পুরো দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। তবে গতকাল তাকে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিয়ে গেলেও তার দলের নেতাকর্মীদের মাঠে নামতে দেখা যায়নি। এর বদলে এই দণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতের দারস্থ হয়েছেন তারা।

সূত্র: জিও নিউজ

এম/


যুক্তরাষ্ট্র ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250