রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

উন্মুক্ত মঞ্চে বান্ধবীকে জড়িয়ে ধরে চুমু খেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

নিজের সর্বশেষ কনসার্টে যোগ দেওয়ার সময় আবারও সংবাদ শিরোনামে এসেছেন ফ্লোরেজ। আর্জেন্টিনার নবনির্বাচিত প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি শুক্রবার (২৯শে ডিসেম্বর) উন্মুক্ত মঞ্চে প্রকাশ্যেই তার বান্ধবী ফতিমা ফ্লোরেজকে চুমু দিয়েছেন। আর সেই চুমুর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওটি আর্জেন্টিনার গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়।

দেশটির রক্সি থিয়েটারে ফ্লোরেজের অনুষ্ঠান ছিল। সেখানেই উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি জাভিয়ের মাইলি। অনুষ্ঠান শেষে মঞ্চে সবার সামনেই নিজের বান্ধবীকে জড়িয়ে ধরে চুমু খান। যা দেখে আপ্লুত অনুষ্ঠান দেখতে আসা সবাই।

স্থানীয় সংবাদের এক প্রতিবেদন জানিয়েছে, রাত ৯টা ৪০ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান রাষ্ট্রপতি। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে কনসার্টের জন্য টিকিট কিনেছিলেন। অন্তরঙ্গ মুহূর্তের আগে রাষ্ট্রপতি শ্রোতাদের উদ্দেশে ভাষণ দেন। সেখানেই তিনি স্পষ্ট করে জানিয়ে দেন কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রয়েছে আর্জেন্টিনা। পাশাপাশি দেশের উন্নতির ওপর তিনি জোর দেবেন বলেও জানিয়েছেন।

নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনের সমাপ্তির পরই লাইভ অনুষ্ঠানে চুম্বন করেন একে অপরকে। প্রেসিডেন্ট মিলেই থিয়েটারে তার বোন করিনা ও তার নিরাপত্তা প্রধানের সঙ্গে ছিলেন।

আরো পড়ুন: মৌনির উড়ন্ত চুমুতে কুপোকাত অনুরাগীরা

রাষ্ট্রপতি ও ফ্লোরেজের মধ্যে রোমান্টিক সম্পর্কটি ফুটে ওঠে অন্য একটি টকশোতে। টকশোতেই ফ্লোরেজ তার তৎকালীন স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা স্বীকার করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতির আসায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন ফ্লোরেজ। সেখানেই তার একসঙ্গে পথচলার কথা তুলে ধরেন।

তাদের প্রাথমিক মিথস্ক্রিয়া ইনস্টাগ্রামে শুরু হয়েছিল। তাদের সম্পর্কের স্বাভাবিক ও ধীরে ধীরে অগ্রগতিতে বিকশিত হয়েছে। একটি সাক্ষাৎকারের সময় ফ্লোরেজ তার ও রাষ্ট্রপতির সম্পর্কের কথা বলেন। তারপরই অক্টোবর থেকে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায়।

এদিকে মঞ্চে আর্জেন্টিনার রাষ্ট্রপতি তার বান্ধবীকে চুমু খাওয়ার পরই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাকে তুলনা করা শুরু হয়ে যায়। পাশাপাশি তার সাহস নিয়েও আলোচনা হয়।

সূত্র: আউটলেট ক্লারিন

এসি/ আই. কে. জে/ 


রাষ্ট্রপতি উন্মুক্ত মঞ্চ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250