বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

এক দলে খেলবেন পরীমণি-তমা মির্জা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দেশের শোবিজ তারকারা এতদিন পর্দা কাঁপালেও এবার কাঁপাবেন খেলার মাঠ। তাদের নিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর বসছে ক্রিকেট লিগের আসর ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)’। খেলা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

জি নেক্সট জেনারেশন নামের একটি প্রতিষ্ঠান আয়োজিত এ খেলায় প্রতি দলে ১০-১৫ জন শোবিজ তারকা থাকবেন বলে জানা গেছে। আটটি দলের নেতৃত্ব দেবেন আটজন নির্মাতা।

তারা হলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। প্রতি দলে পুরুষ তারকাদের পাশাপাশি নারী তারকারাও অংশ নেবেন।

জানা গেছে, চয়নিকা চৌধুরীর দলে খেলবেন তমা মির্জা ও পরীমণি। অন্যদিকে মোস্তফা কামাল রাজের দলে শরিফুল রাজ ও মেহজাবীন। এছাড়া নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের দলে খেলবেন শ্যামল মাওলা ও মৌসুমী হামিদ।

অন্যদিকে সালাহউদ্দিন লাভলুর দলে খেলবেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, বাপ্পী চৌধুরী, নিলয় আলমগীর, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, নির্মাতা তুহিন হোসেন প্রমুখ। রায়হান রাফীর দলে আফরান নিশো ও সিয়াম আহমেদসহ অনেকে।

দীপংকর দীপনের দলে এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল ও জিয়াউর রোশান। এছাড়া এই খেলায় বিভিন্ন দলের হয়ে অংশ নেওয়ার কথা আছে সাইমন সাদিক, জাহারা মিতু, তানজিন তিশার।

আরো পড়ুন: নতুন ভিডিও দিয়ে আবারো উত্তাপ ছড়ালেন উরফি

সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)’ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত নির্মাতারা। চয়নিকা চৌধুরী বলেন, ‘এমন একটি আয়োজনে নিজের দল নিয়ে মাঠে নামতে পারা সত্যিই অনেক ভালো লাগা কাজ করবে।

আটটি দলে হবে এই ক্রিকেট ম্যাচ। প্রতিটি দলেই খেলবেন পছন্দের তারকারা। আশা করি পুরো তিন দিনের এই ম্যাচ সবার কাছেই উৎসবের হবে।’

দীপংকর দীপন বলেন, ‘সিসিএল দারুণ একটি আয়োজন। ক্রিকেট নিয়ে আমাদের যে উন্মাদনা, সেই উন্মাদনার অংশ হিসেবে আমরা এতে অংশ নিচ্ছি।

এ ছাড়া আগামীতে বাংলাদেশের জাতীয় দল ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে– তাদের উৎসাহ দিতেই আমাদের এ আয়োজন। আশা করি পুরো আয়োজনটি আনন্দের হবে।’

জানা গেছে, ‘সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল)’ বিজয়ীদের জন্য ট্রফির পাশাপাশি লাখ টাকারও বেশি পুরস্কার রয়েছে। 

এসি/ওআ

পরীমণি তমা মির্জা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250