সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

এক ম্যাচে রোহিতের চার রেকর্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আজ রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৪ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেললেন রোহিত শর্মা। তিনি মেরেছেন জোড়া ছক্কা। চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে গ্লেন ম্যাক্সওয়েলকে ছাপিয়ে গেলেন রোহিত। বিশ্বকাপে ৯ ম্যাচে মোট ২৪টি ছক্কা মারা হয়ে গেল হিটম্যানের।

আফগানিস্তানের বিরুদ্ধে তার ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস নিয়ে এখনও চর্চা চলছে। চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে দ্বিতীয় স্থানে গ্লেন ম্যাক্সওয়েল। ৭ ম্যাচে ২২টি ছক্কা মেরেছেন ম্যাড ম্যাক্স।

তালিকায় তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি'কক। ৯ ম্যাচে ২১টি ছক্কা মেরেছেন প্রোটিয়া ওপেনার। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের শেষ চারে তোলার নেপথ্যে অন্যতম নায়ক মিচেল মার্শ। ৮ ম্যাচে ২০টি ছক্কা মেরে তালিকায় চার নম্বরে রয়েছেন তিনি।

চলতি বিশ্বকাপে ৯ ম্যাচে ২০টি ছক্কা মেরেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন তিনি। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। হতাশার মধ্যে সান্ত্বনা বলতে, বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় ছয় নম্বরে রয়েছেন পাক ওপেনার ফখর জামান। মাত্র ৪ ম্যাচে ১৮টি ছক্কা মেরেছেন তিনি।

চলতি বিশ্বকাপে ৯ ম্যাচে ১৭টি ছক্কা মেরে বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক ছয় মারার দৌড়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেনও। তালিকায় সাত নম্বরে রয়েছেন তিনি।

এবারের বিশ্বকাপের সেরা আকর্ষণ মনে করা হচ্ছে নিউজ়িল্য়ান্ডের রাচিন রবীন্দ্রকে। ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ ৯ ম্যাচে ১৭টি ছক্কা মেরে তালিকায় আট নম্বরে রয়েছেন তিনি। তালিকায় নয় নম্বরে নিউজ়িল্যান্ডেরই ডারিল মিচেল। ৯ ম্যাচে ১৫টি ছক্কা মেরেছেন তিনি। শ্রীলঙ্কা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। তবে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় দশ নম্বরে জায়গা পেয়েছেন কুশল মেন্ডিস। ৯ ম্যাচে ১৫টি ছক্কা মেরেছেন তিনি।

আরও একটি রেকর্ড গড়েছেন রোহিত। এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়েছেন হিটম্যান। রবিবার (১২ নভেম্বর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানের বলে ৯২ মিটারের একটি ছক্কা মেরেছেন রোহিত। চলতি বছরে যা তার মারা ৫৯তম ছক্কা। ২০১৫ সালে ৫৮টি ছক্কা মারার নজির ছিল দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্সের। সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত। তালিকায় তিন নম্বরে ক্রিস গেল। ২০১৯ সালে ৫৬টি ছক্কা মেরেছিলেন ইউনিভার্স বস।

এসকে/ 

রেকর্ড ভারত বিশ্বকাপ রোহিত শর্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250