শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

পিরিয়ড ড্রামা 'গণদেবতা'

এবার কলকাতার ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

অভিনেতা চঞ্চল চৌধুরী - ছবি: সংগৃহীত

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পিরিয়ড ড্রামা 'গণদেবতা' শিরোনামে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। যেখানে দেবু পণ্ডিতের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। সিরিজে দুর্গার চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষকে। 

পরিচালক কমলেশ্বর জানিয়েছেন, 'চিত্রনাট্য এখনও চূড়ান্ত না হলেও, অনেকটাই কাজ এগিয়েছে। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। চঞ্চল চৌধুরীকে এই চরিত্রটিতে ভালো মানাবে। এমন অভিনেতা ছাড়া এই চরিত্র করা সম্ভব নয়।'

আরো পড়ুন:এবার ওয়েব সিরিজে আসছেন মেহজাবীন

চল্লিশের দশকের গোড়ায় প্রকাশিত 'গণদেবতা' ব্রিটিশ রাজ, সেই সময়ের গ্রামবাংলার পরিস্থিতি, শিল্পব্যবস্থার কথা তুলে ধরেছিল। পরে তারাশঙ্করের লেখা 'পঞ্চগ্রাম' উপন্যাসটিকে 'গণদেবতা'র অংশ হিসেবে ধরা হয়। এই দুই উপন্যাস নিয়েই ওয়েব সিরিজ হওয়ার কথা রয়েছে।

এম/


এবার কলকাতা ওয়েব সিরিজ চঞ্চল চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250