শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

এবার ‘ফেলুদা’ যাচ্ছে বলিউডে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’র উপস্থিতি ছয় দশক ধরে। দীর্ঘযাত্রায় ফেলুদার গল্প এসেছে বড় পর্দায়, টেলিভিশনের সিরিজ এবং ওটিটিতে। তবে সবই বাঙালি পাঠক-দর্শকের কাছে পৌঁছেছে বাংলা ভাষায়। এবার গোয়েন্দা ফেলুদার গল্প যাচ্ছে বলিউডে।

কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেছে, নির্মাতা দিবাকর বন্দ্যোপাধ্যায় বলিউডের পর্দায় সত্যজিৎ রায়ের ফেলুদাকে আনতে চাইছেন।  এর আগে ব্যোমকেশ বক্সীর গল্প নিয়ে সিনেমা বানিয়েছিলেন দিবাকর।

দিবাকর বলেন, ‘আমার বরাবরই ব্যোমকেশ ও ফেলুদা পছন্দ। শরদিন্দুর ব্যোমকেশকে সিনেপর্দায় এনেছি। এবার সত্যজিৎ রায়ের ফেলুদাকে আনতে চাই।’

তবে কোন গল্প নিয়ে ফেলুদার সিনেমা বানাবেন দিবাকর, সে বিষয়ে কোনো আভাস দেননি। এর আগেও একবার ফেলুদার গল্প নিয়ে সিনেমা তৈরির কথা ভেবেছিলেন দিবাকর। সে সময় তিনি ফেলুদার চরিত্রে অভিনেতা অভয় দেওলকে ভেবে রেখেছিলেন। কিন্তু সে সময় সিনেমা নিয়ে কাজ আগায়নি।

আরো পড়ুন: আগামী বছরে বলিউডে আসছে নতুন জুটির ধামাকা

ফেলুদার স্বত্ব রয়েছে এর স্রষ্টা সত্যজিৎ রায়ের পরিবারের হাতে। অর্থাৎ যে কোনো মাধ্যমেই ফেলুদার গল্প বলতে চাইলে সত্যজিতের ছেলে নির্মাতা সন্দীপ রায়ের অনুমতি নিতে হবে।

১৯৬৫ সালের ডিসেম্বরে ‘সন্দেশ’ পত্রিকায় সত্যিজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজের প্রথম গল্প ‘ফেলুদার গোয়েন্দাগিরির’ প্রথমভাগ প্রকাশিত হয়। এরপর ১৯৯৭ সাল পর্যন্ত এ সিরিজের মোট ৩৫টি সম্পূর্ণ এবং চারটি অসম্পূর্ণ গল্প ও উপন্যাস প্রকাশিত হয়।

সত্যজিৎ কেবল দুই মলাটে তাঁর গোয়েন্দাকে সীমাবদ্ধ রাখতে চাননি। তিনি নিজেই পর্দায় আনেন ফেলুদাকে।

এসি/ আই.কে.জে

বলিউড ‘ফেলুদা’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250