বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐশ্বরিয়াকে পাহারা দিতেন ৫০ জন দেহরক্ষী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

যার সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। কোটি পুরুষের ঘুম কেড়ে নেওয়া নায়িকার নামই ঐশ্বরিয়া রাই বচ্চন। বছরের পর বছর ধরে তার রূপে-গুণে মুগ্ধ হয়েই পরিচালকরা তাকে নায়িকা বানিয়েছেন।

অনেকেই মনে করেন, অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়েই ‘যোধা আকবর’ ছবিতে নির্বাচন করেছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। ওই ছবিতে রানি যোধাবাঈয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া।

সেই সিনেমায় আকবরের চরিত্রে ছিলেন হৃতিক রোশন। তবে ছবিতে আলাদা করে ঐশ্বরিয়ার সাজ-পোশাক প্রশংসিত হয়। 

শোনা যায়, ঐশ্বরিয়াকে সাজাতে কোনও কমতি রাখতে চাননি পরিচালক। ছবিতে যে অলঙ্কারে তাকে সাজানো হয়েছিল, তার পুরোটাই তৈরি করা হয় সোনা দিয়ে। মোট ৭০ জন শিল্পী একসঙ্গে তৈরি করেছিলেন সেই নজরকাড়া গহনা। শুটিংয়ের সময় যে গয়না অভিনেত্রীর পরনে ছিল। তার মোট ওজনও নেহাত কম ছিল না। 

সূত্রের খবর, ছবিতে ঐশ্বরিয়াকে যে গয়না পরতেন, তার মোট ওজন ছিল ২০০ কেজি!

আরো পড়ুন: পোশাক বিতর্ক সৃষ্টি করে উরফির আয় ২৪ কোটি টাকা!

এখানেই শেষ নয়। মূল্যবান গয়না যেন চুরি না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন আশুতোষ। শুটিং ফ্লোরে ঐশ্বরিয়ার সুরক্ষার জন্য মোট ৫০ জন দেহরক্ষীকে মোতায়েন করা হয়েছিল। 

উল্লেখ্য, ‘যোধা আকবর’ বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি ফ্যাশনেও নতুন ধারা শুরু করেছিল। বাজারে ঐশ্বরিয়ার ব্যবহৃত অলঙ্কারের ধাঁচে তৈরি গয়নার চাহিদা বেড়ে গিয়েছিল। ২০০৮ সালে মুক্তি পায় ‘যোধা আকবর’।

এসি/ আই.কে.জে

ঐশ্বরিয়া দেহরক্ষী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250