বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

ওয়েব সিনেমাতে বাবার চরিত্রে আফজাল হোসেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

পরিচালক শিহাব শাহীন এবার নতুন ওয়েব সিনেমা নিয়ে আসছেন। এর গল্প বাবা ও মেয়ের সম্পর্ক ঘিরে। সিনেমার নাম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’। এতে আফজাল হোসেনের মেয়ের চরিত্রে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ। দেশ ও দেশের বাইরে দুই ধাপে হবে ছবির কাজ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে অস্ট্রেলিয়ায় প্রথম ধাপের দৃশ্য ধারণের কথা রয়েছে।

জানা গেছে, পরিচালকের মেয়ের সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হবে ছবিটি। অভিনেতা আফজালের সঙ্গে প্রথম কাজ হবে শিহাব শাহীনের। সিনেমায় জাফর চরিত্রে দেখা যাবে আফজালকে। বিজয়া চরিত্রে অভিনয় করবেন ফারিণ।

গল্পে বিজয়া অস্ট্রেলিয়ায় লেখাপড়া ও চাকরি করে। এতে অভিনয় প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, গল্পটি অসাধারণ। চরিত্রটিও ভালো লেগেছে। শিল্পীদের সবসময়ই একজন ভালো পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছা থাকে। সবদিক বিবেচনায় এতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।

আরো পড়ুন: মিঠুন চক্রবর্তীর ‘কাবুলিওয়ালা’র ফার্স্ট লুক প্রকাশ হলো

ফারিণ বলেন, গল্পটি পড়ে মনে হয়েছে—কাজটি অনেক চ্যালেঞ্জিং। বিজয়া চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করব। নির্মাতা শিহাব শাহীন জানান, ছবিটি নির্মিত হবে তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে। তার মেয়ে অস্ট্রেলিয়ায় থাকে। একদিন তাকে ফোন দিয়ে বলে, ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি।’

এ লাইনটি এবং এর পেছনে ও সামনের ঘটনার আলোকেই ছবির গল্প বলা হয়েছে। ১৫ আগস্ট শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন ফারিণ। শুটিং চলবে ২৫ আগস্ট পর্যন্ত। ৩০ আগস্ট দেশে শুরু হবে বাকি অংশের কাজ।

এসি/ আইকেজে 

আফজাল হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250