মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

কবিতা: ধা ধিন ধিন ধা – খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩

#

ধা ধিন ধিন ধা

–খোকন কুমার রায় 

মাথার চেয়ে  মুকুট ভারী

ওজন সামলাই কি করে

বাঁশের চেয়ে কঞ্চি বড়

কারণ টা জিগাই কারে!

ছোট্ট পেটে বেশি খেলে

হজম হয় গোলমেলে

আপন ক্ষমতা জেনে

লও রে খানা পাত ভরে!

প্রাপ্তি বেশি যোগ্যতার চেয়ে

রাখি যে পা কোন খানে

দেশবাসী দেখে অবাক

মুই  কি যে হনুরে!

কত সুন্দর বাড়ি গাড়ি 

আর পোশাক ঝলমলে 

এত কিছু কোত্থেকে পাস

বসে ভাবি অন্দরে!

জানিতাম লাভ দুই আনা

এই টুকুতে মন ভরে না

রাজনীতির লেবাস ধরে

ষোল আনাই দিলাম মেরে!

আমারে আর কেবা ধরে

থাকি যে মুই লন্ডনে

দেশের সম্পদ লুটেপুটে 

ধা ধিন ধিন ধা বাজাই রে!

গরিবের চোখ ভেসে যায়

ধনীদের এই বাজারে

ওই দেখ ঐ তারা যায়

হতে রঙ্গীন পার্লারে!

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250