শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

জন্মদিনে খোলামেলা পোশাকে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত ১৩ আগস্ট ৩৬ বছরে পা রাখেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এদিন বেশ খোলামেলা রূপেই নিজের জন্মদিন উদযাপন করেন তিনি।

বয়স ৪০ ছুঁতে চললেও এখনও শ্রাবন্তী যেন বিশের তরুণী। নিয়মিত জিম আর ডায়েট করে নিজেকে দারুণভাবে ফিট রাখেন অভিনেত্রী। জন্মদিনেও ধরা দিলেন আকর্ষণীয় রূপেই। 

সোনালী রঙের এক পোশাকের সঙ্গে গলায় নেকলেস ও গাড় মেকআপে মোহমীয় লাগলছি শ্রাবন্তীকে। ইনস্টাগ্রামে প্রকাশ করা এক ভিডিওতে খোলামেলা অবতারেই জন্মদিনের কেক কাটতে দেখা গেছে তাকে। 

সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীদের বিভিন্ন মন্তব্য ভেসে বেড়াচ্ছে। কেউ তার রূপের প্রশংসা করছে, কেউ নায়িকার সাহসী অবতারের কটাক্ষ করছে।

যদিও সে বিষয়ে যেন মাথাই ঘামান না এই অভিনেত্রী। নিয়মিতই নতুন নতুন পোশাক ও ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়ে ভক্তদের সামনে হাজির হন তিনি। 

আরো পড়ুন: নুসরাতকে ‘চোর’ বলে কটাক্ষ

প্রসঙ্গত, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। কয়েকদিন আগেই থাইল্যন্ডে প্রেমিকাকে নিয়ে জন্মদিন উদযাপন করেছেন শ্রাবন্তীর ছেলে ঝিনুক। সে সময়ও সংবাদের শিরোনামে উঠে এসেছে অভিনেত্রীর নাম।

এদিকে তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে শ্রাবন্তীর সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও এই নায়িকা এ বিষয়ে কখনো স্পষ্ট করে কিছু বলতে চাননি। 

আপাতত শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী। আগামীতে বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। যেখানে ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগস্ট মাসেই শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’র শুটিং শুরু হওয়ার কথা।

এসি/  আই. কে. জে/


শ্রাবন্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250