মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

গাজীপুর সিটি নির্বাচনে জামানত হারিয়েছেন ছয় মেয়রপ্রার্থী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ৩০শে মে ২০২৩

#

স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন (টেবিলঘড়ি) ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন গত ২৫ মে শেষ হয়েছে। এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ জন প্রার্থী। এদের মধ্যে ৬ জন প্রার্থীই জামানত হারিয়েছেন। সিটি নির্বাচনের বিধি অনুযায়ী ভোট কম পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে। মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের কম ভোট পাওয়ায় এ ৬ মেয়রপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন (টেবিলঘড়ি) মার্কায় ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে (নৌকা) মার্কার প্রার্থী আজমত উল্লা খানকে পরাজিত করে মেয়র হন। জায়েদা খাতুন পান ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান পান ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

জামানত হারানো ৬ মেয়রপ্রার্থীরা হলেন- জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির রাজু আহমেদ, স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি ও হারুন অর রশিদ।

গাজীপুর সিটি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ লাখ ৭৯ হাজার ৫৭৬ জন। সিটির ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোটকেন্দ্রে ভোট পড়েছে ৫ লাখ ৭৫ হাজার ৫০টি। এর মধ্যে ভোট বাতিল হয়েছে ১ হাজার ৭৯৪টি। বৈধ ভোট ৫ লাখ ৭৩ হাজার ২৫৬। শতকরা হিসাবে ভোট পড়েছে ৪৮ দশমিক ৭৬।

জানা যায়, জামানত হারানো ৬ মেয়র প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান। তার প্রাপ্ত ভোট হচ্ছে ৪৫ হাজার ৩৫২টি। তার পরের অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি। তিনি পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট।

এছাড়া গণফ্রন্টের আতিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৯৭৬ ভোট। জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন পেয়েছেন ১৬ হাজার ৩৬২ ভোট। গোলাপ ফুল প্রতীকের জাকের পার্টির প্রার্থী রাজু আহমেদ পেয়েছেন ৭ হাজার ২০৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ ভোট পেয়েছেন ২ হাজার ৪২৬।

আরো পড়ুন: দেশে জ্বালানি তেলের দাম কমতে পারে

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএন কামরুল ইসলাম বলেন, নির্বাচনে জামানত ফেরত পেতে হলে প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ পেতে হয়। ৬ মেয়রপ্রার্থী প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের কম ভোট পেয়েছেন। যে ভোট কাস্টিং হয়েছে তাতে ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট অন্তত একজন প্রার্থীর পেতে হবে। তা না হলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

এম/ আই. কে. জে/

 

গাজীপুর সিটি নির্বাচন মেয়রপ্রার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250