রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

চন্দরপল-হেইডেনকে ছাড়িয়ে গেলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩

#

৩১ টি টেস্ট সেঞ্চুরির মালিক স্মিথ - ছবি: সংগৃহীত

একুশ শতকের সেরা টেস্ট ক্রিকেটার কে? এই প্রশ্নের উত্তরে হয়তো বেশিরভাগ মানুষই অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের নাম নেবেন। সময়ে সময়ে সেই কথার প্রমাণও দিয়ে যাচ্ছেন অজি তারকা। বৃহস্পতিবার (৮ জুন) ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি হাঁকিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি। এর মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল ও অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনকে ছাড়িয়ে গেলেন তিনি।

চন্দরপল ও হেইডেনের টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৩০টি করে। এদের মধ্যে চন্দরপল ১৬৪টি ও হেইডেন ১০৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। স্মিথ খেলছেন ক্যারিয়ারের ৯৭তম টেস্ট ম্যাচ। এই ফরম্যাটে স্মিথের চেয়ে বেশি সেঞ্চুরি আছে আর মাত্র ১১ জনের। ৫১ সেঞ্চুরি নিয়ে সবার উপরে শচীন টেন্ডুলকার। ‘ফেব ফোরের’ মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি অবশ্য স্মিথের।

ওভালে দ্বিতীয় দিন স্মিথ সেঞ্চুরি করেছেন ২২৯ বলে। ১৪৪ বলে অর্ধশতক পূর্ণ করেছিলেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৯ রান নিয়ে ব্যাট করছেন অজি তারকা। ৫ উইকেটে অস্ট্রেলিয়ার রান ৩৭৬।

আরো পড়ুন: মেসিকে খোঁচা দিয়ে বিবৃতি বার্সেলোনার!

প্রথম দিন শেষে ৩ উইকেটে ৩২৭ রান করেছিল অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ১৪৬ ও স্মিথ ৯৫ রানে অপরাজিত ছিলেন। হেড দ্বিতীয় দিন আউট হন ১৬৩ রানে। স্মিথের সঙ্গে তার জুটি হয় ২৮৫ রানের। অথচ মোহাম্মদ সিরাজের বলে উসমান খাজা যখন ফিরে যান তখন অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে রান ছিল মাত্র ২। দলীয় ৭১ রানের মাথায় ডেভিড ওয়ার্নার ও ৭৬ রানের মাথায় আউট হন মার্নাস লাবুশেন।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250