বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

চার মামলায় আগাম জামিনের মেয়াদ বাড়ল ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

#

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান- ছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আগাম জামিনের মেয়াদ ১৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। একটি সন্ত্রাসবিরোধী আদালত ও লাহোর হাইকোর্ট চার মামলায় তাকে এ জামিন দেওয়া হয়েছে।

শুনানির সময় বিচারক ইজাজ আহমদ বুত্তার বলেন, পুলিশি তদন্তে তার (ইমরানের) অংশ না নেওয়ার কারণ সম্পর্কে আদালতকে জানানো হয়েছে। তবে বিচারপতি ইমরানকে স্মরণ করিয়ে দেন যে কোনোভাবেই হোক তাকে তদন্তে অংশ নিতে হবে।

ইমরান খানের আইনজীবী সালমান সফদার বলেছেন, তার মক্কেল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদে অংশ নেবে এবং সরকার গঠিত যৌথ তদন্ত দলের সামনে ইমরান খান হাজির হবেন।

আরো পড়ুন:বিশ্বব্যাপী খাদ্যের দাম ২ বছরের মধ্যে সর্বনিম্ন মে মাসে

শুনানি শেষে জিন্নাহ হাউস, আসকারি টাওয়ার ও শাদমান পুলিশ স্টেশনে হামলার ঘটনায় করা মামলায় ইমরানের আগাম জামিনের মেয়াদ ১৩ জুন পর্যন্ত বাড়ানোর আদেশ দেন বিচারপতি।

২ জুন প্রথমে একটি সন্ত্রাসবিরোধী আদালতে ইমরানের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে শুনানি হয়। তিন মামলায় তার জামিনের মেয়াদ আরও ১১ দিন বাড়ানো হয়।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250