রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসিকে হারিয়ে সিটির শিরোপা উদ্যাপন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ২২শে মে ২০২৩

#

ম্যানচেস্টার সিটি- ছবি: সংগৃহীত

শনিবার আর্সেনালকে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে এক দিন আগেই হ্যাটট্রিক শিরোপা উপহার দিয়েছে নটিংহাম ফরেস্ট। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটি আজ রোববার শিরোপা উদ্যাপন করল ঘরের মাঠ ইতিহাদে চেলসিকে ১-০ গোলে হারিয়ে। 

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আলভারেজের একমাত্র গোলে জয়ের পর প্রিমিয়ার লিগের ট্রফিটাও হাতে তুলেছে পেপ গার্দিওলার দল।

 ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন দেখা সিটি এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা ১২ ম্যাচে জয় পেল। ৩৬ ম্যাচে ৮৮ পয়েন্ট সিটির। এক ম্যাচ বেশি খেলা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে দলটি। অন্যদিকে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি ৩৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে পড়ে আছে ১২ নম্বরে।

শিরোপা নিশ্চিত করে নির্ভার হওয়া গার্দিওলা আজ দ্বিতীয় সারির দল নামিয়েছেন। শুরুর একাদশে থাকা আলভারেজ দলকে গোল এনে দেন ১২ মিনিটে। কাইল ওয়াকারের কাছ থেকে বল পেয়ে চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগাকে ফাঁকি দিয়ে গোল পেয়ে যান। আলভারেজ আরেকবার চেলসির জালে বল জড়িয়েছিলেন। তবে সেটি বাতিল হয়ে যায় গোলের বিল্ডআপে হ্যান্ডবল হওয়ায়।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২২ মে ২০২৩)

সামনেই এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। এ কারণেই আজ গোলমেশিন আর্লিং হলান্ডসহ নিয়মিত একাদশের বেশির ভাগকে বেঞ্চে রেখেই একাদশ সাজান গার্দিওলা। তবে খেলা দেখে মনে হয়নি সিটির ‘দ্বিতীয়’ দল খেলছে। শেষ দিকে অবশ্য মাঠে নেমেছিলেন হলান্ড।

সিটি ম্যাচ শুরু করে চেলসির কাছ থেকে গার্ড অব অনার পেয়ে। রেফারি শেষ বাঁশি বাজাতেই হাজার হাজার সিটি সমর্থক ঢুকে পড়েন মাঠে।

এম/


 

ইংলিশ প্রিমিয়ার লিগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250