শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

জাতিসংঘে বাংলাদেশকে পাশে পেল ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৮ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সংক্রান্ত প্রস্তাবে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। তবে এ প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় প্রস্তাবটি পাস হয়নি। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হয়। খবর আল জাজিরার।

মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের ধারা-৯৯ এর ক্ষমতাবলে ওই প্রস্তাব উত্থাপন ও এ নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদকে বাধ্য করেন। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী উপ-পর্যবেক্ষক ও দূত মাজেদ বামইয়া মাইক্রো ব্লগিং সাইট এক্সে (পূর্বে টুইটার) জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রস্তাবে ১০০টিরও বেশি দেশ সমর্থন দিয়েছে। সেগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে।

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে ভেটো দেওয়ার বিষয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপ-রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, যুক্তরাষ্ট্র টেকসই শান্তির সমর্থক, যেখানে ইসরায়েল-ফিলিস্তিন উভয় দেশ শান্তি ও নিরাপত্তার সঙ্গে থাকতে পারবে। তবে আমরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিকে সমর্থন করি না।

এইচআ/ আই.কে.জে/

ভোট বাংলাদেশ ফিলিস্তিন গাজা যুদ্ধবিরতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250