মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জামিনে মুক্তি পেলেন বিএনপির নেতা আবদুস সালাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ জামিনে মুক্তি পেয়েছেন। পুরোনো মামলায় আটক হয়ে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ১২ দিন কারাভোগ করেছেন তিনি। 

গতকাল বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় আবদুস সালাম আজাদকে জামিনে মুক্তি দেয়া হয়। গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে তাকে আটক করে পুলিশ। পরে পুলিশ তাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখায়। 

আটকের দিন আবদুস সালাম পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় ছিলেন। সেখানে পুলিশের লাঠিপেটায় আহত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সেসময় আবদুস সালাম আজাদকে বেধড়ক পেটানো হয় এবং আটক করা হয়।

আটকের পর আবদুস সালাম জামিন পেলেও তাকে পুনরায় কারাফটকে আরেকটি পুরোনো মামলায় আটক করে গ্রেপ্তার দেখায় পুলিশ। গতকাল সে মামলায় জামিন পেয়ে মুক্তি পান তিনি। 

এম.এস.এইচ/ আইকেজে 

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250