শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক *** আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ *** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ *** সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির *** গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে *** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল

জেলে টয়লেট পরিষ্কার করেছেন সালমান খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউড তারকা সালমান খান বিশ্বাস করেন, কোনো কাজই ছোট নয়। সে হোক টয়লেট পরিষ্কার বা অন্যকিছু। বিগ বস ওটিটি ২-এর মঞ্চে এ মন্তব্য করেন সালমান। সেইসঙ্গে জানান, তিনি নিজেও জেলখানায় থাকাবস্থায় জেলের নোংরা টয়লেট পরিষ্কারের কাজ করেছেন। 

রোববার (১৩ আগস্ট) বিগ বস ওটিটি ২ থেকে বাদ পড়েন পূজা ভাট। মহেশকন্যার বাদ পড়ার আগে তার প্রশংসা করে সালমান জানান, টয়লেট পরিষ্কার রাখা নিয়ে পূজার যে পাগলামি তা সত্যি প্রশংসনীয়। এর আগে বিগ বসের ঘরে এত পরিষ্কার টয়লেট তিনি কখনও দেখেননি।

গোটা সিজন জুড়ে পূজা স্নানঘর পরিষ্কার রাখার ধারা বজায় রেখেছিলেন। একথা কারুর অজানা নয়, বিগ বসের ঘরে ঢুকে বাসন মাজা থেকে বাথরুম পরিষ্কারের কাজও করেছেন তিনি।

আরো পড়ুন: প্রিয়াঙ্কার সামনেই নিককে অন্তর্বাস ছুঁড়ে মারলেন নারী ভক্ত

সালমান জানান, ‘কোনও কাজ ছোট কিংবা বড় নয়।’ এ সময় এ নায়ক বলেন, জেলে টয়লেট পরিষ্কার করেছি। কৃষ্ণসার হরিন শিকার মামলায় যোধপুর আদালত পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল সালমান খানকে। পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন পান অভিনেতা। এখনও আদালতে বিচারাধীন এই মামলা।

সবশেষ মুক্তি পেয়েছে সালমান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা। বক্স অফিসে সুবিধা করতে পারেনি ছবিটি। মুক্তির পেক্ষায় রয়েছে তার ‘টাইগার থ্রি’ সিনেমাটি। এতে বিপরীতে থাকবেন ক্যাটরিনা কাইফ।

এসি/ আই. কে. জে/



সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250