রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩

#

ওয়ানডে বিশ্বকাপ শুরুর তৃতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায় ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। এমন বড় জয়ের পর আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সাকিব আল হাসানদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ধর্মশালায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক।  

আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেলেও বাংলাদেশের চিন্তার বিষয় তাদের ওপেনিং জুটি। দেশসেরা ওপেনার তামিম ইকবাল বিশ্বকাপ দলে না থাকায় বাড়তি দায়িত্ব তরুণ তানজিদ তামিম ও লিটন দাসের কাঁধে। তবে আফগান ম্যাচে দুই ওপেনারই হতাশ করেছেন।

টিম ম্যানেজম্যান্ট ইংলিশদের বিপক্ষে আবারো এই জুটির উপর ভরসা রেখেছে। বাড়তি স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে আজ টিম টাইগার্স। সেই জন্য একাদশে জায়গা হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন শেখ মাহেদি।  

অপরদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। আজ ধর্মশালায় তাদের সামনে ঘুরে দাঁড়ানোর মিশন। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকসকে পাচ্ছে না ইংলিশরা। কিউইদের বিপক্ষে হারের পর একাদশে আজ একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। মঈন আলীর বদলে জায়গা পেয়েছেন পেসার রিচ টপলি।   

বাংলাদেশ একাদশ:

সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।   

ইংল্যান্ড একাদশ:

জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, রিচ টপলি, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ,মার্ক উড, ক্রিস ওকস। 

ওআ/


বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250