শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছে আপন তিন বোন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১লা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত।

টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় আপন তিন বোন চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এলাকায় আলোচনায় সৃষ্টি করেছে।

পরীক্ষার্থীরা হলো- বড় বোন সুমাইয়া ইসলাম, মেজো বোন সাদিয়া ইসলাম ও ছোট বোন রাবিয়া ইসলাম। তারা সখীপুর পৌর শহরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের মেয়ে।

রোববার সকাল থেকে শুরু হওয়া পরীক্ষায় তারা উপজেলার সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলার সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে তারা।

আরো পড়ুন: এবছর এসএসসি পরীক্ষায় ছাত্রী বেড়েছে ৩৮ হাজার

এ বিষয়ে সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন জানান, ওই তিনবোনই মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এমএইচডি/ আই.কে.জে/

টাঙ্গাইল সখীপুর এসএসসি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250