মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

ট্রাম্পের সঙ্গে গলফ খেললেন ধোনি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

মাঠের বাইরেই এখন বেশি ব্যস্ততা সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। এরই এক ফাঁকে তাকে যুক্তরাষ্ট্রের গলফ এবং টেনিস গ্রাউন্ডে দেখা গেছে। তবে ভাইরাল হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার গলফ খেলার একটি ভিডিও।

ব্যক্তিগতভাবে ধোনি নিজের জীবনধারণের কোনো মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন না। তার স্ত্রী সাক্ষী ধোনি মাঝেমধ্যে কিছু বিষয় সামনে আনেন। তবে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পর থেকে ধোনির কার্যকলাপের বেশকিছু ছবি ও ভিডিও চলে এসেছে এসব মাধ্যমে। তেমনই একটি ভিডিওতে ভারতীয় এই ক্রিকেটারকে দেখা গেছে লম্বা চুলে। যেখানে ক্যাপ পরিহিত ট্রাম্পের সঙ্গে গলফ খেলছেন ধোনি।

আগে থেকেই বেশ গলফপ্রেমী ট্রাম্প। হোয়াইট হাউজে থাকাকালেও তিনি নিজের প্রাইভেট গলফ কোর্সে প্রায়শই চলে যেতেন। কতটা সময় তিনি গলফ খেলে কাটিয়েছেন তা নিয়েও সে সময় বেশকিছু প্রতিবদন প্রকাশিত হয়েছিল। যার রেশ ধরে কটাক্ষ করেছেন বিরোধীরাও। তবে সেসব নিয়ে পরোয়া করেননি ট্রাম্প। মার-আ-লাগোয় তার ব্যক্তিগত গলফ কোর্সও রয়েছে। যেখানে বিশ্বের বড় বড় তারকা গলফারসহ বিভিন্ন ক্ষেত্রের জনপ্রিয় ব্যক্তিরাও খেলে গিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নিউইয়র্কের কাছাকাছি শহর নিউজার্সিতে অবস্থিত বেডমিনিস্টার। সেখানেই ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সে খেলায় মগ্ন হয়েছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় দুই ব্যক্তিত্ব। ধোনির ব্যবসায়ী বন্ধু হিতেশ সাংভি এই ভাইরাল ছবি ও ভিডিও প্রথম পোস্ট করেছেন। তিনিই জানিয়েছেন দুজনের এই সাক্ষাতের কথা।

ওই ভিডিওতে দেখা যায়, ট্রাম্প-ধোনি গলফ খেলছেন। ধোনির কৌশলের ওপরও কড়া নজর রাখছিলেন সাবেক মার্কিন প্রধান। এর আগে যখন ট্রাম্প ভারত সফরে যখন গিয়েছিলেন, তখন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে ক্রিকেটের প্রসঙ্গও টেনে এনেছিলেন তিনি। তাই ভারতে ধোনি-ম্যানিয়া কী, সেটা সম্পর্কে ট্রাম্পও জেনে থাকবেন নিশ্চয়ই। যদিও আমেরিকায় এখনও ক্রিকেট অতটা জনপ্রিয় নয়। তবে মেজর লিগ ক্রিকেট ও পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে ক্রিকেট নিয়ে সচেতনতা বাড়বে বলেই দেশটির আশা।

এসকে/


ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র মহেন্দ্র সিং ধোনি গলফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250