শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ডিগবাজির রহস্য ফাঁস করলেন চিত্রনায়ক জায়েদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ঢাকার একটি মঞ্চে নাচতে গিয়ে হঠাৎ ডিগবাজি দেন ‘প্রেম করব তোমার সাথে’ সিনেমার এই নায়ক। রাতারাতি সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এখন তো জায়েদ খান যেখানেই যান তাকে ডিগবাজি দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এবার মঞ্চে ডিগবাজি দেওয়ার রহস্য ফাঁস করলেন চিত্রনায়ক জায়েদ খান।

এই ডিগবাজি তার সিগনেচার স্টাইল বলে দাবি করেছেন তিনি। জায়েদ খান বলেন, ডিগবাজি মানুষ পছন্দ করে ফেলছে। শাহরুখ খান যখন হাত উঁচু করে দাঁড়াতো তখন কি তিনি জানতেন এটাই হতে যাচ্ছে তার সিগনেচার স্টাইল। 

কোন স্টেপ কে কখন পছন্দ করে সেটা তো কারও জানা নেই। আমি তো ভাইরাল করার জন্য ডিগবাজি দেইনি।

তবে ঢাকার ডিগবাজি ভাইরাল হলেও জায়েদ আমেরিকায় শুরু করেছিলেন এটি। তিনি বলেন, আমেরিকায় একটি গানের নাচের স্টেপ ভুলে গিয়েছিলাম। যখন মিউজিকের তাল ভুলে যাই, তখন তা মিলানোর জন্য ডিগবাজি দিয়েছিলাম। চুরি করার জন্য দিয়েছিলাম। যেটা শিখে গিয়েছিলাম সেটা ভুলে যাওয়ার পর ডিগবাজি দিলাম। 

আরো পড়ুন: শাহরুখকে যৌনতা নিয়ে প্রশ্ন ভক্তের! যে জবাব দিলেন বাদশা

দেখি সেটা হিট হয়ে গেছে। এটার ধারাবাহিকতা চলছে এখন। এটা এখন আমার সিগনেচার স্টেপ হয়ে গেছে। যেখানে যাই সবাই এটাই চায়, আমিও দেই।

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন নিয়েও কথা বলেছেন জায়েদ খান। তিনি বলেছেন, ডিপজল-রুবেল ভাইদের সঙ্গে নির্বাচন করতে চাই। আমাকে যখন ডাকবেন তখনই আমাকে পাবেন। 

মিশা ভাই আরও যারা সিনিয়র ভাইয়েরা আছেন তারা যে সিদ্ধান্ত নেবেন আমি সেভাবেই মেনে চলব। শুনেছি ডিপজল ভাই ও মৌসুমী আপু মিলে প্যানেল সাজাবেন। যদি তাই হয় তাহলে তাদের সর্বোচ্চ সহযোগিতা করব আমি।

এসি/ আই. কে. জে/ 



জায়েদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250