শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

পাইপলাইনের মাধ্যমে সমুদ্র বন্দরে সরবরাহ করা ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রাশিয়া। 

শুক্রবার (৬ অক্টোবর) এ ঘোষণা এসেছে। এর মাধ্যমে গত মাসে দেয়া বিধিনিষেধের বড় একটি অংশ সরিয়ে নিল। খবর সিএনবিসি।

এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, পাইপলাইনের মাধ্যমে সমুদ্রবন্দরে সরবরাহ করা ডিজেল ফুয়েল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। শর্ত হিসেবে জানিয়েছে, এর জন্য উৎপাদককে ডিজেলের কমপক্ষে ৫০ শতাংশ অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করতে হবে।

এর আগে বেশিরভাগ দেশে ডিজেল ও পেট্রল রপ্তানির ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। যা বৈশ্বিক বাজারের বড় ধরনের ধাক্কা দেয়। তবে পেট্রল রপ্তানির ওপর বিধিনিষেধ বহাল রয়েছে।

আরো পড়ুন: প্রিগোশিনের উড়োজাহাজে গ্রেনেড বিস্ফোরিত হয়েছিল :পুতিন

গত ২১ সেপ্টেম্বর দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে মস্কো। তখন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য যতদিন প্রয়োজন বিধিনিষেধ বহাল থাকবে।

এ নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক বাজারে ডিজেলের দাম বেড়ে যায়। কারণ বিশ্বের অন্যতম ডিজেল সরবরাহকারী ও অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান রপ্তানিকারক রাশিয়া।

নতুন এ ঘোষণায় রাশিয়া আরো বলেছে, পেট্রোলিয়াম পণ্যের রিসেলারদের জন্য প্রতি টনে ৫০ হাজার রুবেল ‘প্রতিরক্ষামূলক শুল্ক’ দিতে হবে। এর মাধ্যমে পরবর্তী রপ্তানির জন্য অগ্রিম জ্বালানি কেনার চেষ্টাকে প্রতিহত করছে সরকার।

এসকে/ 

রাশিয়া রপ্তানি ডিজেল শিথিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250