বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব

ঢাকার বাইরে ভোটার উপস্থিতি বেশি: পররাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

ভোটের সার্বিক পরিস্থিতি ঠিক আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, সকালের কারণে হয়তো ঢাকায় ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে ঢাকার বাইরে ভোটার উপস্থিতি বেশি।

রোববার (৭ই জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে ভোট দিয়ে সাংবাদিকদের এসব বলেন মাসুন বিন মোমেন। 

মোমেন বলেন, বিদেশি পর্যবেক্ষক, সংবাদমাধ্যমসহ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট পর্যবেক্ষণ করতে পারছেন। এছাড়া ভোটের পরিবেশও শান্তিপূর্ণ। 

১২৭ জন বিদেশি পর্যবেক্ষক ঢাকায় ও ঢাকার বাইরের ভোট পর্যবেক্ষণ করছেন। তারা ভোটার উপস্থিতির চেয়ে ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়ে বেশি সজাগ বলেও জানান পররাষ্ট্র সচিব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আরও পড়ুন: সারা‌দিন ঘু‌রে ঘু‌রে ভোট দেখব: বি‌দে‌শি পর্য‌বেক্ষক

যে ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হচ্ছে, তাতে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯ জন, আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন। হিজড়া ভোটারের সংখ্যা ৮৪৮।

নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দলের সংখ্যা ৪৪। এর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপিসহ নিবন্ধিত বাকি দল এবং আরও কিছু বিরোধী দল নির্বাচন বর্জন করেছে।

এবারের নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ৯৬৯। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৩ আর স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ৪৩৬।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হয়েছে। আর এ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষক ১১৭ জন। আমন্ত্রিত আছেন ৩২ জন।

এসকে/ এএম/

মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250