শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

দুবাইয়ে চিকিৎসায় ভিসাসহ সব ব্যবস্থা করবে হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৭ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য অনেকেই নিজ থেকে অন্য দেশে যান। এ বিষয়টি মাথায় রেখে নিজেদের চিকিৎসাখাত আরও সমৃদ্ধ করছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটিতে এখন সহজেই চিকিৎসা সেবা নিতে পারবেন বিশ্বের সব দেশের সাধারণ মানুষ। হোক সেটি ত্বক, দাঁতসহ ছোট-বড় যে কোনো রোগ।

দুবাইয়ে যারা চিকিৎসা নিতে আগ্রহী তারা ওইখানকার হাসপাতালের সঙ্গেই যোগাযোগ করলে হবে। তারাই তখন চিকিৎসার ধরনের ওপর নির্ভর করে ভিসা, থাকার অনুমোদনসহ সব ব্যবস্থা করে দেবে। দুবাইয়ের প্রায় ১০০টি স্বাস্থ্যকেন্দ্রে এ সুবিধা পাওয়া যাবে।

দুবাই হেলথ অথরিটির (ডিএইচএ) হেলথ ট্যুরিজম বিভাগের পরিচালক মোহাম্মদ আল মেহেরি সংবাদমাধ্যম খালিজ টাইমসকে এ ব্যাপারে বলেছেন, ‘আমাদের চিকিৎসা বিষয়ক ভিসা রয়েছে, যে সেবা হাসপাতালগুলো দিয়ে থাকে এবং এটি তাদের বিশেষ সেবা।’

তিনি আরও বলেছেন, যারা দুবাইয়ে চিকিৎসা নিতে আগ্রহী তারা সরাসরি হাসপাতাল বা ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারাই নির্ধারণ করবে রোগীর কতদিন থাকতে হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেবে তারা।

এই কর্মকর্তা আরও জানিয়েছেন, হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিভিন্ন প্যাকেজ রয়েছে। এগুলোর মধ্যে যেটি পছন্দ সেটিই বেঁছে নিতে পারবেন সেবাগ্রহীতারা। তারা ‘দুবাই ইন ওয়ানডে’ এই ওয়েবসাইটে গিয়ে প্যাকেজসহ যাবতীয় সব সেবা সম্পর্কে জানতে পারবেন।  

সেবাদাতাদের সঙ্গে যোগাযোগ করার পর এবং সব তথ্য দেওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে ভিসার ব্যবস্থা করা হবে।

আরো পড়ুন: সামরিক অর্থায়ন পুনরায় চালুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের আহ্বান
 

কীভাবে দুবাইয়ের চিকিৎসা ভিসা পাওয়া যাবে?

অন্য সাধারণ ভিসার মতো চিকিৎসা ভিসার জন্য কাউকে আরব আমিরাতের দূতাবাসে যেতে হবে না। চিকিৎসা নিতে আগ্রহীরা ক্লিনিক বা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করলে তারাই কাজ শুরু করবে।

চিকিৎসা নিতে আগ্রহীদের কাগজপত্র ও পরিচয় যাচাই শেষে হাসপাতাল বা ক্লিনিক কর্তৃপক্ষ দুবাইয়ের জেনারেল ডাইরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের মাধ্যমে ভিসার আবেদন করবে।

 আমিরাতের অন্যান্য প্রদেশের মেডিকেল ভিসা

আবুধাবিসহ সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য আমিরাতে যদি কেউ চিকিৎসা নিতে চান তাহলে আপনার আবেদনের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্যানেল প্লাটফর্মের মাধ্যমে আবেদন করবে।

আরব আমিরাতের ভিসা পেতে কী কী কাগজপত্র লাগবে?

পাসপোর্টের একটি কপি
আমিরাতে আসার কারণ উল্লেখ করে নির্দিষ্ট হাসপাতালের চিঠি
আর্থিক স্বচ্ছলতার প্রমাণপত্র
সূত্র: খালিজ টাইমস

এসি/ আইকেজে 

 

দুবাই চিকিৎসা ভিসাসহ হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250