শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

দেড় বছর প্রেমের পর কাকে বিয়ে করলেন জোভান?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

শুক্রবার (১২ই জানুয়ারি) রাতেই বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর সঙ্গে দুইটি ছবি প্রকাশ করলেও বিস্তারিত কিছু জানাননি তিনি। এমনকি ছবি প্রকাশের ক্ষেত্রেও যেন সতর্ক ছিলেন এই অভিনেতা। স্ত্রীকে প্রায় আড়ালে রেখেই ছবি প্রকাশ করেছেন জোভান। এরপরই আলোচনায়, কে এই পাত্রী? 

জানা গেছে, জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। মিডিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি। বিয়ের আগে দেড় বছর প্রেমের সম্পর্কে ছিলেন এই জুটি। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই হয়েছে। 

আরো পড়ুন: বিয়ে সেরে ফেললেন মৌসুমী

এদিকে শনিবার রাতে ফেসবুকে প্রথম ছবি পোস্ট করেন জোভান। যার ক্যাপশনে লেখেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’ ছবিতে দেখা যায়— একটি মেয়ের হাত ধরে উচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাঁপসা হয়ে আছে মেয়েটির মুখ। এরপর আরও একটি ছবি পোস্ট করেন জোভান। যেখানে হবু স্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাকে।

প্রসঙ্গত, ২০১১ সালে শোবিজে যাত্রা শুরু করে একটানা ১২ বছর ধরে অভিনয় করে যাচ্ছেন জোভান। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন ওয়েব কনটেন্টেও। বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিয়ে করলেন পর্দার বাইরের একজনকে।

এসি/ আই.কে.জে


বিয়ে জোভান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250