মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম

নকল সনদ রাখার দায়ে নেপালি সাংসদ সুনীল শর্মা আটক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

নকল একাডেমিক সনদ রাখার অভিযোগে নেপালের মোরাং-৩ আসনের সাংসদ সুনীল শর্মাকে  আটক করেছে দেশটির পুলিশ। নেপালি পুলিশের মুখপাত্র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কুবের কাদাত বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সুনীল শর্মাকে আটক করা হয়। সাত বছর আগে ডাক্তারি পেশার সাথে সংযুক্ত এ সাংসদকে একই অভিযোগে আটক করা হয়েছিল।  

এদিকে নেপালের ক্ষমতাসীন দল নেপালি কংগ্রেস তার গ্রেফতারের বিরোধিতা করেছে। নেপালি কংগ্রেসের আইন প্রণেতা অর্জুন নার সিং কেসি অভিযাগ করে বলেন, “শর্মাকে আটক করা হয়েছে কারণ শর্মা স্বর্ণ চোরাচালানের সাথে যুক্ত স্বরাষ্ট্র এবং অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন। তা না হলে কেন সাত বছর আগে পুলিশ তদন্ত ছেড়ে দিয়েছিল এবং বর্তমানে তারা কি খুঁজে বের করতে তদন্ত শুরু করল।”

এর আগে সুনীল শর্মা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী `নারায়ণ কাজি শ্রেষ্ঠ' এবং অর্থমন্ত্রী `প্রকাশ স্মরণ' এর স্বর্ণ চোরাচালানের ব্যাপারে সম্পৃক্ততার সমালোচনা করেছিলেন। 

গত ১৮ জুলাই নেপালের পুলিশ কাঠমান্ডু বিমানবন্দর থেকে ১০০ কেজি অবৈধ স্বর্ণ উদ্ধার করে। সেসময় শর্মা বলেছিলেন, মন্ত্রণালয়ের সম্পৃক্ততা ছাড়া এত বেশি পরিমাণ স্বর্ণ অবৈধ উপায়ে হংকং থেকে নেপালে আনা সম্ভব নয়। শর্মার এ মন্তব্যের ২৩ দিন পর আটক করা হলো তাঁকে।  

এম.এস.এইচ/

নেপাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250