রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

নতুন ফরম্যাটে আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

প্রতীকী ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের জন্য নতুন ফরম্যাট ঘোষণা করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। এবারের বাছাইপর্বে অংশ নিচ্ছে আফ্রিকার মোট ৫৪টি দেশ। দলগুলোকে ভাগ করা হয়েছে নয়টি গ্রুপে। প্রতিটি গ্রুপে লড়বে ৬টি দল। প্রতি গ্রুপের বিজয়ী দল প্রথমবারের মতো আয়োজিত ৪৮ দলের বিশ্বকাপের মূল পর্বে অংশ নিবে।

সেরা চার গ্রুপ রানার্সআপ দল নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে। সেখান থেকে একটা দল যাবে আন্তমহাদেশীয় প্লে-অফে। এর আগে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে ৫টি দল খেলার সুযোগ পেত। নতুন ফরম্যাট করায় এবার ৯টি দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।

আন্তমহাদেশীয় প্লে-অফ খেলবে মোট ছয়টি দল। যেখানে এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া অঞ্চল থেকে আসবে একটি করে দল, স্বাগতিক কনক্যাকাফ অঞ্চল থেকে আসবে দুটি দল। শেষ পর্যন্ত আন্তমহাদেশীয় প্লে-অফ থেকে বিশ্বকাপে সুযোগ পাবে মোট দুটি দল। 

আরো পড়ুন:রাতে মাঠে নামছে ব্রাজিল

আগামী ১২ জুলাই আফ্রিকার বেনিনের কোতোনোতে বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হবে। এরপর চলতি বছরেরই ১৩-২১ নভেম্বর দুই পর্যায়ের ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর আগামী বছর ৩-১১ জুন পরের ধাপ ও ২০২৫ সালের ১৭-২৫ মার্চ, ১-৯ সেপ্টেম্বর ও ৬-১৪ অক্টোবর শেষ হবে বাছাইপর্ব।

সিএএফ ২০২৩ আফ্রিকান নেশন্স কাপের ড্রয়ের শেষ তারিখও ঘোষণা করেছে। আইভরিকোস্টে হতে যাওয়া ২০২৩ আফ্রিকান কাপ অব নেশন্স ড্র হবে আগামী ১২ অক্টোবর। স্বাগতিক আইভরিকোস্ট ছাড়াও এরই মধ্যে আফ্রিকান কাপ অব নেশন্সে জায়গা নিশ্চিত করেছে আলজেরিয়া, বুরকিনা ফাসো, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়া।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250