ছবি: সংগৃহীত
দ্য ভয়েস অফ নাগাল্যান্ড এবং টিএএফএমএ এক্সেলিং অ্যাওয়ার্ডের জন্য অপেক্ষা করছে সমস্ত নাগাল্যান্ড৷ টাস্কফোর্স ফর মিউজিক এন্ড আর্টস (টিএএফএমএ) এবং ইডান একত্রিতভাবে আয়োজিত করে দ্য ভয়েস অফ নাগাল্যান্ড। এর লক্ষ্য হলো নাগাল্যান্ডের আনাচে কানাচে থেকে সঙ্গীতক্ষেত্রের প্রতিভাদের খুঁজে বের করা।
গত মঙ্গলবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা এবং ইডান (ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অফ আর্টস এন্ড কালচার) এর চেয়ারম্যান বলেন, টিএএফএমএ ইতিমধ্যে ২১টি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছে। এ প্রতিষ্ঠানগুলো নাগা শিল্পীদের সারাবিশ্বে পারফর্ম করার সুযোগ প্রদান করবে। উল্লেখযোগ্যভাবে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, কলম্বিয়া এবং লাটভিয়াসহ ভারতের ছয়টি বিদেশি দূতাবাসের সাথে এ নিয়ে কথা হয়েছে।
বিভিন্ন প্রতিষ্ঠান এবং কর্পোরেট হাউসের সহযোগিতায় মিউজিক টাস্ক ফোর্সের প্রচেষ্টার ফলে একটি নতুন প্রজন্মের জন্ম হয়েছে, যারা পৃথিবীর বুকে নাগা শিল্পকে তুলে ধরতে আগ্রহী।
দ্য ভয়েস অফ নাগাল্যান্ড এবার হিন্দি ও নাগামী ভাষায় অনুষ্ঠিত হতে চলেছে। এ প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন তিনি পুরস্কার হিসেবে পাবেন একটি টয়োটা গাড়ি। অন্যান্য প্রতিযোগীদের পুরস্কার সম্পর্কেও খুব শীঘ্রই জানানো হবে।
অন্যদিকে টিএএফএমএ এক্সেলিং অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তরুণ ব্যক্তিদের স্বীকৃতি প্রদান এবং পুরস্কৃত করা।
টিএএফএমএ বিশ্বাস করে যে, সংস্কৃতি, সঙ্গীত এবং শিল্পের কোনও সীমা হয় না। আর তাই সারাবিশ্বের আরো পাঁচটি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করেছে টিএএফএমএ।
মিউজিক ফেস্টিভ্যাল বা সঙ্গীত উৎসব শুধু ভারতের বৃহত্তম সঙ্গীত অনুষ্ঠান নয়, এটি নাগাল্যান্ডকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি প্রদান করবে।
উৎসবে নাগাল্যান্ডের শীর্ষ শিল্পীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কলম্বিয়া এবং ইসরায়েলের শিল্পীরাও অংশ নেবেন। সারা বিশ্বের নামকরা ব্যান্ড এবং সঙ্গীতশিল্পীরা এ উৎসবে অংশ নিতে আগ্রহী।
টয়োটা কোম্পানি এবার এ উৎসবে সহযোগিতা করতে এগিয়ে এসেছে। কোম্পানিটি দুটি গাড়ি এবং প্রায় ৫০ লক্ষ রুপি নগদ প্রদান করেছে।
টিএএএফএমএ এর ডিরেক্টর থেজা মেরু বলেন, আগামী মাসের মধ্যে নাগাল্যান্ড ভয়েসের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে। এ ব্যাপারে সকল তথ্য তাদের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদান করা হবে।
এ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী বলেও জানান তিনি।
আর.এইচ/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন