শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

নিকলীর হাওরে আকাশ ও জলের অপূর্ব মিতালি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীর বেড়িবাঁধ থেকে চোখে পড়ে শুধু দিগন্ত ছোঁয়া জলরাশি। হাওরের জলরাশি আর সাদা মেঘ মিলে এক অপূর্ব সৌন্দর্য। বর্ষার এ সময়টায় হাওরে নৌকায় বসে দুপুরে রোদের ঝিলিক আর নীল আকাশে দলছুট সাদা মেঘের ওড়াওড়ি মুগ্ধ করে সবাইকে।

সরেজমিনে হাওর ঘুরে দেখা গেছে, উপজেলার বিস্তীর্ণ হাওর এলাকা এখন বর্ষার পানিতে টইটম্বুর। যতোদূর চোখ যায় পানি আর পানি, আর মাথার ওপরে আকাশে নীলের ভিড়ে সাদা মেঘের ভেলা। বিস্তীর্ণ হাওরে কোথাও কোথাও কিছু বসতি, দূর থেকে দেখলে মনে হয় কোনো দ্বীপ। এসব বসতিতে বসবাসকারী মানুষের বর্ষার পুরোটা সময় যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে ওঠে নৌকা বা ইঞ্জিনচালিত ট্রলার।

বর্ষায় বিশেষ করে হাওরের সৌন্দর্য এখানকার বাসিন্দাদের তেমন আলোড়িত করে না। তবে এসময়টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাওরে ছুটে আসেন কয়েক হাজার প্রকৃতিপ্রেমী। ভরা বর্ষায় হাওরের ভরদুপুরের সৌন্দর্যও দেখার মতো। মাঝে-মধ্যেই মৃদু বাতাসে হাওরের পানিতে ছোট ছোট ঢেউ খেলা করে। বয়ে যায় হালকা শীতল হাওয়া। এর টানেই ছুটে আসেন পর্যটকরা। ঘুরে বেড়ান হাওরের বুকে, দ্বীপসদৃশ লোকালয়ে।

আরো পড়ুন: ঝুঁকি নিয়ে ইউরোপ যাত্রায় বিপন্ন অনেক তরুণের জীবন

এ ব্যাপারে নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রীতি লতা বর্মন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভিন জানান, হাওর বাংলাদেশের নাভিমূল। হাওরের আকাশ, বাতাস, প্রকৃতিই হলো বাংলাদেশ। হাওরকে না দেখলে বাংলাকে চেনা যাবে না।

এসি/ আইকেজে 



নিকলী হাওর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250