শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

নিজের বাড়ি ভাড়া দিচ্ছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

শাহরুখকে এক নজর দেখার জন্য তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন ভক্তরা। এবার তার বাড়িতেই অতিথি হয়ে থাকার সুযোগ দিচ্ছেন বলিউড বাদশা ও তার স্ত্রী গৌরী।

শাহরুখের লস অ্যাঞ্জেলেসের যেই ভিলাটিতে ভাড়া থাকা যায় তা সান্তা মনিকা থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথের দূরত্ব। হলিউডের পশ্চিম পাশে।

তবে সাদা রঙের বিলাসবহুল ভিলাটিতে থাকতে হলে রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। কারণ, ‘বলিউড বাদশা’র বাড়িতে থাকতে হলে খরচও করতে হবে বাদশার মতো।

এই বাড়ি সাদা ও বেইজ রঙের থিমে সজ্জিত। বৈঠকখানার ঘরে বিরাট সোফা, এক পাশে বই পড়ার ব্যবস্থা। বাড়ির বিভিন্ন দেওয়াল সজ্জিত বড় বড় দামি আয়নায় রয়েছে তাক লাগানো সব ঝাবাতি।

এ ছাড়াও রয়েছে জাকুজি, সুইমিং পুল। মোট ছয় কামরার এই বাড়িতে মাঝেমধ্যে অবসর কাটাতে আসেন বলিউডের বাদশা। অভিনেতার এই বাড়িতে তাই থাকার খরচ নেহাত কম নয়। এই বাড়ির প্রতি রাতে ভাড়া ১ লাখ ৯৬ হাজার টাকা। আনুশকা শর্মার সঙ্গে যখন ‘হ্যারি মেট সেজল’ ছবির শ্যুটিং করছিলেন, সেই সময় বেশ অনেকটা সময় পুরো টিমের সঙ্গে এই বাড়িতেই কাটিয়েছিলেন অভিনেতা।

আরো পড়ুন: জওয়ান মুক্তির আগে মেয়েকে নিয়ে তিরুপতি মন্দিরে শাহরুখ

বলিউডের অন্যতম ধনী অভিনেতাদের মধ্যে একজন শাহরুখ। তার বাড়ি মান্নাত মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান বললে অত্যুক্তি হবে না। প্রায় দিনই মান্নাতের সামনে মানুষ ভিড় জমান অভিনেতাকে একঝলক দেখার জন্য। কখনো সেই ইচ্ছাপূরণ হয়, কখনো আবার শাহরুখ দর্শন থেকে যায় অধরা। মুম্বাই, লস অ্যাঞ্জেলস ছাড়াও শাহরুখের বাড়ি রয়েছে লন্ডন ও দুবাইতে।

এসি/ আই.কে.জে/

শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250