সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি *** বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যারা

নিজের যৌন অভিরুচি লুকাতে কোন মেয়ের সঙ্গে প্রেম করেন করণ জোহর!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পার করেছেন করণ জোহর। এই এতগুলো বছরে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। কখনো ধেয়ে এসেছে তাঁর স্বজনপোষণ বিতর্ক। কখনো বিদ্ধ হয়েছে সমকামী প্রসঙ্গে। তাঁর যৌন অভিরুচি নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

বছর কয়েক আগে নিজেকে ভারতের ‘হোমো সেক্সুয়ালিটি পোস্টর বয়’ বলেন করণ । তবে যৌন অভিরুচি নিয়ে কটাক্ষ শোনার অভ্যাস তাঁর নতুন নয়। ছোটবেলা থেকেই শুনতে হয়েছিল, তিনি নাকি বড্ড ‘মেয়েলি’। চারপাশের চাপে পড়ে এক মেয়ের সঙ্গে প্রেমের নাটকও করেন করণ ।

আরো পড়ুন: ১ মিনিটে উর্বশী নেন ১ কোটি ৩২ লাখ!

সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের ঝাঁপি খুলে বসেন পরিচালক। স্কুলে থাকাকালীন বয়সন্ধির সময় নানা টিটকিরি শুনতে হয়েছে তাঁকে। করণের কথায়, ‘‘তোমরা এখন বল গে, হোমো! তখন আমাদের সময় বলা হত মেয়েলি। আমাকে নিচু দেখানোর জন্য নানা অসম্মানজনক কথা বলা হত। আমি সেই দেখে ক্লাস টেনে পড়াকালীন আমার সহপাঠিনী শলাকার সঙ্গে প্রেমের নাটক করি।’

’ বার বার সমাজের প্রত্যাশা ও চাপের মুখে কী ভাবে পড়েছেন, সে কথাই বলেন করণ । পাশাপাশি তিনি ধন্যবাদ জানান শাহরুখকে। একমাত্র শাহরুখই তাঁকে কখনো কোনও কিছুতে কম ভাবেনি। যদিও শাহরুখের সঙ্গে করণের সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে বহু জল্পনা রয়েছে। সে সময় করণ  বলেছিলেন, ‘‘আমি এ সবে অভ্যস্ত। তবে শাহরুখ আমার বড় দাদার মতো। ফাদার ফিগার। মানুষ এত বাজে কথা বলতে পারে!’’

বর্তমানে দুই ছেলে-মেয়ের বাবা কর্ণ। বার বার সম্পর্কে জড়িয়েছেন পরিচালক। তবে প্রতারিতও হতে হয়েছে বার বার। ‘কফি উইথ কর্ণ’-এর সপ্তম সিজ়নে পরিচালক বরুণ ধওয়ানকে নিজেই জানান, তিনি সম্পর্কে ছিলেন এবং প্রতারণার কারণেই তা থেকে বেরিয়েও এসেছেন।

এসি/ আই.কে.জে/


করণ জোহর!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250