শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

নৌকা পেয়ে যা বললেন কণ্ঠশিল্পী মমতাজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের তিনটি ইউপি) আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হয়ে নির্বাচন করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

সোমবার (১৮ই ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। যার অংশ হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন এই কণ্ঠশিল্পী।

নৌকা প্রতীক পেয়ে মমতাজ বলেন, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের প্রধান শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে তৃতীয়বারের মতো নৌকা প্রতীক দেওয়ার জন্য। আমি মনে করি নৌকা সকলের পরিচিত মার্কা, উন্নয়নের মার্কা। আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সুন্দর, সুষ্ঠ নির্বাচন হবে ও আমরা জয়ী হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

প্রসঙ্গত, ২০০৮ সালের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে প্রথমবার সংসদ সংদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য হন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মমতাজ বেগম আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। টানা তৃতীয়বারের মতো মমতাজ বেগম নৌকা প্রতীকে ভোটের লড়াই করবেন।

ওআ/

মমতাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250