বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানিসহ ১০ দফা দাবিতে জনসমাবেশ শুরু করেছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি।

শনিবার দুপুর ২টা ৫০ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়। পূর্বঘোষিত এই কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়ক বন্ধ হয়ে গেছে। এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসানীতি কোনো নিষেধাজ্ঞা নয়: কৃষিমন্ত্রী

ঢাকাসহ দেশের ১৫ জেলা ও মহানগরে শনিবার জনসমাবেশ করছে বিএনপি। একই সঙ্গে সমমনা গণফোরাম জোটের উদ্যোগেও একই কর্মসূচি পালন করা হচ্ছে।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250