শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

পঞ্চগড়ে বেড়েছে শীত, তাপমাত্রা ১১.১ ডিগ্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে তাপমাত্রা আবারো কমেছে। রোববার (২৪শে ডিসেম্বর) সকাল ৯টায় ১১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। হাড়কাঁপা শীতে কাঁপছে উত্তরের জেলার প্রান্তিক জনপদের মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন: টানা ৩ দিন দেশের যেসব জায়াগায় বৃষ্টি হতে পারে 

আবহাওয়ার তথ্যানুযায়ী, শনিবার ১৩ ডিগ্রি, শুক্রবার ৯.৬ ডিগ্রি, বৃহস্পতিবার ৯.৬, বুধবার ১০.১, মঙ্গলবার ৯.৫, সোমবার ৯.৭, রোববার ১০ এবং শনিবার ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রোববার সকালে দেখা মিলেছে সূর্যের মুখ। তবে শীতের তীব্রতা বেড়েছে। সন্ধ্যার পর থেকে হাড় কাঁপানো শীত অনুভব করছে এ অঞ্চলের মানুষ। এ শীত গায়ে নিয়েই নিম্নআয়ের মানুষগুলোকে কাজে যেতে দেখা গেছে। কেউ পাথর তুলতে, কেউ চা বাগানে, কেউ বীজতলাসহ দিনমজুরী কাজ করতে বেরিয়েছেন।

এইচআ/ আই.কে.জে

তাপমাত্রা পঞ্চগড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250