মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

পটুয়াখালীতে বেতন-ভাতা নিয়ে বাংলাদেশি ও চীনা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড বিদ্যুৎকেন্দ্রে বেতন-ভাতা নিয়ে অসন্তোষের জের ধরে বাংলাদেশি ও চীনা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ শ্রমিক ও নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) কলাপাড়া উপজেলার ধানখালী এলাকায় এই ঘটনা ঘটে।

সংঘর্ষে বেশ কয়েকটি যানবাহন ও বিদ্যুৎ কেন্দ্রের কার্যালয়ও ভাঙচুর করা হয়।

সংঘর্ষের খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তীতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সংঘর্ষে গুরুতর আহত চার বাংলাদেশি শ্রমিক হলেন ওবায়দুল, শাহীন মোল্লা, রাকিবুল ইসলাম ও জিদান। তাদের প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতরা জানান, দীর্ঘদিন ধরে সার্ভিস চার্জের নামে তাদের বেতনের কিছু অংশ কেটে নেওয়া হওয়ায় তারা বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন।

কর্তৃপক্ষ আমাদের দাবি গ্রহণ না করায় আমরা আবার প্রতিবাদ শুরু করি, যার ফলে সংঘর্ষ হয়।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক কঠোর পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা শ্রমিকদের সঙ্গে বসে সমস্যা সমাধানের চেষ্টা করছি বলে জানান প্রকল্প পরিচালক ও আরপিসিএল পাওয়ার প্লান্টের প্রধান প্রকৌশলী তৌফিক ইসলাম।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমপি/

সংঘর্ষ বাংলাদেশি চীনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250