শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ পূর্বাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগে ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ। 

বুধবার (৯ আগস্ট) রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আবেদনের প্রেক্ষিতে জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। সেদিনই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট আলভির কাছে একটি সারসংক্ষেপ সই করে পাঠিয়েছিলেন। এই সারসংক্ষেপ পাঠানোর অল্প সময়ের মধ্যে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট আলভি।

এদিকে জাতীয় পরিষদ বিলুপ্তির মধ্য দিয়ে পাকিস্তানে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের অবসান ঘটল। 

এখন পাকিস্তানে আগামী জাতীয় নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সেই সরকারই জাতীয় নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে। 

এদিকে জাতীয় পরিষদ বিলুপ্ত হওয়ার ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) জোটের নেতাদের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠকে বসার কথা রয়েছে। মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক হবে।

উল্লেখ্য পাকিস্তানের সংবিধান অনুসারে পার্লামেন্ট বিলুপ্তির তিন দিনের মধ্যে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে হয়। 

এম.এস.এইচ/ আইকেজে /

পাকিস্তান ইমরান খান শাহবাজ শরীফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250