রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

পাটুরিয়া-আরিচা ঘাটে কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৫ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে ভিড় বাড়ছে পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাটে। বুধবার এই দুই ঘাটে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। ফেরি ও লঞ্চে করে পদ্মা-যমুনা নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ও আরিচা ঘাটে আসছেন কর্মস্থলে ফেরা যাত্রীরা। তবে ঘাট কর্তৃপক্ষ জানায়, আগামী শুক্রবার ঘাটে যাত্রীদের চাপ বেশি বাড়বে।  

বুধবার সকালে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শত শত কর্মজীবী মানুষ পরিবার পরিজন নিয়ে ফেরি ও লঞ্চে করে নদী পার হয়ে পাটুরিয়া ও আরিচা ঘাটে আসছেন। কিন্তু ঘাটে নামার পর পরিবহন স্বল্পতার কারণে যাত্রীরা অতিরিক্ত দুই'শ টাকা ভাড়া বেশি দিয়ে ঢাকায় ফিরছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা অফিসের (বিআইডব্লিউটিসির) ডিজিএম খালেদ নেওয়াজ গণমাধ্যমকে জানান, বুধবার সকাল থেকে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ দেখা গেছে। তবে আগামী শুক্রবার থেকে যাত্রীদের চাপ বেশি বাড়তে পারে।

এম/ আই. কে. জে/

আরো পড়ুন:

আজ থেকে কোচিং সেন্টার বন্ধ
 

পাটুরিয়া আরিচা ঘাট যাত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250