শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

২৮ অক্টোবর

পুলিশের গাড়িতে আগুন, দুই যুবদল নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে রাজধানীতে পুলিশের গাড়ি ও বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার রমনা থানা যুবদলের ১৯ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন হৃদয় (৩৬) ও আহ্বায়ক মো. আল আমিন মাহিন (৩৩)। তারা আগুন দেয়ার ঘটনায় সরাসরি জড়িত। তাদের কাছ থেকে আগুন দেয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে ডিবি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনা অঞ্চলের একটি দল খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীরা শান্তিনগরে পুলিশের গাড়ি ও মৌচাক মোড় ফ্লাইওভারের ওপর বলাকা পরিবহনের বাসে আগুন দেয়। পরে ঘটনার তদন্ত করে ভিডিও ফুটেজ বিশ্লেষণসহ নানা তথ্য-উপাত্তের ভিত্তিতে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনা অঞ্চলের একটি দল দুই আসামিকে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।

আরো পড়ুন: অবরোধে গাড়ি চালালেই মিলছে সেভেন আপ 

গ্রেফতারকৃতদের কাছ থেকে বাসে আগুন দেয়ার সময় পরা শার্ট, বোতলে রাখা পেট্রল, একটি মোটরসাইকেল, একটি হেলমেট ও একটি খাকি রঙের পুরোনো প্যান্ট উদ্ধার করা হয়েছে।

এদিকে রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং এলাকায় রোববার সকাল সাড়ে ৬টার দিকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিন সন্ধায় রাজধানীর বংলামটর রূপায়ন টাওয়ারের পাশে এয়ারপোর্ট পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

এসকে/ 


যুবদল গ্রেফতার নেতা বাসে আগুন পুলিশের গাড়িতে আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250