শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

পেঁয়াজ রফতানিতে কি শুল্কায়ন মূল্য বাড়িয়েছে ভারত?

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

৪০ ভাগ শুল্ক আরোপের পর এবার ভারত সরকার পেঁয়াজ রফতানিতে শুল্কায়ন মূল্য বাড়িয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছে। এ খবর সত্যি হলে পেঁয়াজ আমদানিতে খরচ যেমন বাড়বে একইসাথে বন্দরে পণ্যটি আমদানিতেও প্রভাব পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (২৫ আগস্ট) রাতে ভারতীয় পেঁয়াজ রফতানিকারকরা হিলি স্থলবন্দরের বাংলাদেশি পেঁয়াজ আমদানিকারকদের মুঠোফোনে এই তথ্য জানিয়েছেন বলে জানা গেছে। আজ থেকেই নতুন এই শুল্কায়ন মূল্য কার্যকর হবে বলেও ভারতীয় রফতানিকারকরা তাদের জানিয়েছেন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, “শুক্রবার পেঁয়াজ রফতানির ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে ভারত সরকার। শুক্রবার রাতে ভারতীয় রফতানিকারকরা মোবাইল ফোনে সেই বিষয়টি আমাদের জানিয়েছেন। এত দিন পেঁয়াজ রফতানির ক্ষেত্রে আমরা যে ১৫০/২০০ মার্কিন ডলার মূল্যে যে এলসি খুলতাম এর ওপর ৪০ ভাগ শুল্ক পরিশোধ করেই পেঁয়াজ বাংলাদেশে রফতানি করতো ভারত। কিন্তু এ ক্ষেত্রে তারা নতুন নির্দেশনা জারি করেছে, যে মূল্যেই এলসি করা হোক না কেন ভারতীয় কাস্টমসে প্রতি টন পেঁয়াজের ৩২৫ মার্কিন ডলার শুল্কায়ন মূল্য ধরে শুল্ক পরিশোধ করেই পেঁয়াজ রফতানি করতে হবে। ভারতের কৃষি পণ্যের মূল্য নির্ধারণি সংস্থা নতুন এই শুল্কায়ন নির্ধারণ করে দিয়েছে। পুরোনো নতুন সব এলসির ক্ষেত্রেই এই মূল্য পরিশোধ করতে হবে। এর ফলে বর্তমানে পেঁয়াজের কেজি প্রতি যে প্রকারভেদে ৫/৭ টাকা শুল্ক পরিশোধ করতে হতো সেটি বেড়ে ১১টাকার মতো পরিশোধ করতে হবে। তবে সেটিই ফিক্সড কি না এখনও নিশ্চিত নয়।”

এব্যাপারে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ পেঁয়াজ রফতানির ক্ষেত্রে শুল্কায়ন মূল্য ৩২৫ মার্কিন ডলার করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে কোন নোটিফিকেশন এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। আজ বিষয়টি পরিষ্কার হওয়া যাবে বলে জানান তিনি।

এম.এস.এইচ/ 

আমদানি পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250