শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

প্রবীর মিত্র মুসলিম হয়েছেন কি না—গুঞ্জনে যা বললেন ছেলে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৯ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দেশের বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। ব্যক্তিগত প্রোফাইল আর বিভিন্ন গ্রুপেও ছড়িয়ে পড়েছে এই খবর।

এ বিষয়ে প্রবীর মিত্রর ছেলে মিঠুন মিত্র বলেন, ছড়িয়ে পড়া খবরটি সত্য নয়। মিথুন বলেন, ‘আমার বাবা মুসলিম হননি। মানুষ বানোয়াট খবর ছড়াচ্ছেন। যারা এমন খবর ছড়াচ্ছেন তারা ঠিক কাজ করছেন না। আমার মা মুসলিম ছিলেন। 

বাবার মতো একজন অভিনেতার নামে এমন গুঞ্জন গ্রহণযোগ্য নয়। আমি সবার কাছে অনুরোধ করছি, না জেনে কোনো তথ্য ছড়াবেন না।’

এদিকে বয়সের ভারে নুয়ে পড়েছেন প্রবীর মিত্র। সারাদিন বাসায় সময় কাটে। নানারকম অসুখ বাসা বেঁধেছে শরীরে।

আরো পড়ুন: নিপীড়িত ফিলিস্তিনিদের বাঁচাতে জয়ার আকুতি

প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে। তারা হলেন—মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন ২০০০ সালে।

প্রবীর মিত্র চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা। তার আলোচিত সিনেমার মধ্যে আছে—তিতাস একটি নদীর নাম, পুত্রবধূ, নয়নের আলো, জলছবি, জয় পরাজয়, রঙিন সিরাজউদ্দৌলা, তাসের ঘর, জন্ম থেকে জ্বলছি, বড় ভালো লোক ছিল, দহন, দুই পয়সার আলতা, রাজলক্ষ্মী শ্রীকান্ত, হারানো সুর ইত্যাদি।

এসি/ আই.কে.জে/


মুসলিম প্রবীর মিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250