সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

প্রার্থীতা ফিরে পেতে ইসিতে চলছে চতুর্থ দিনের আপিল শুনানি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়েছে।

বুধবার (১৩ই ডিসেম্বর) সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ কার্যক্রম শুরু হয়।

এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।

আজ বুধবার বিকেল ৪টা পর্যন্ত ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের শুনানি হবে।

এর আগে মঙ্গলবার আপিল শুনানির তৃতীয় দিনে ৬১ জনের আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। সোমবার (১১ই ডিসেম্বর) দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন। তার আগেরদিন রোববার প্রথম দিনে প্রার্থিতা ফিরে পান ৫৬ জন।

প্রসঙ্গত, এবার ৩০০ সংসদীয় আসনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাইয়ে বাতিল হয় ৭৩১টি মনোনয়নপত্র।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৫৫৮টি আপিল হয়। রোববার থেকে শুনানির মাধ্যমে আপিল নিষ্পত্তি শুরু হয়েছে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

ওআ/

ইসি প্রার্থীতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250