রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

প্রিয় ডায়েরী, তুমিই সেই বন্ধু যে আমার প্রতি ফোটা চোখের জলের হিসাব রাখো

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

প্রিয় ডায়েরী, 

সবাই তার প্রিয় বন্ধু বা খুব কাছের মানুষটাকে চিঠি লিখে। তাই আমিও আজ আমার সবচেয়ে কাছের আর প্রিয় বন্ধুকে লিখছি, আমার ডায়েরী। আমার মতো বর্ণনাহীন অব্যক্ত অনুভূতির মানুষদের জন্য সবচেয়ে কাছের বন্ধু হয় তার ডায়েরী। 

ডায়েরী, তুমিই সেই বন্ধু যে আমার প্রতি ফোটা চোখের জলের হিসাব রাখো। আমার মনে জমে থাকা বোঝাগুলো ধীরে ধীরে হালকা করো। তুমিই সেই বন্ধু যার কাছে যত দ্বিধাদ্বন্দ্বের উপস্থাপনা করি। আমার বালিশে মুখ বুজে কান্নার অনুভূতিগুলি ব্যক্ত করি। তুমিই সেই বন্ধু যার প্রতিটা পাতায় সুখ-দুঃখের চিঠি লিখি।

তুমি আমার সেই খোলা স্থান যেখানে আমার সমস্ত রাগ-অভিমান, দুঃখ-কষ্ট, সুখের বিস্তারিত অনুভূতি প্রকাশ করতে পারি। তুমি সেই নিশ্চিত বন্ধু যার না আছে বিশ্বাসঘাতকতার ভয়, না আছে হারানোর সংশয়।

ডায়েরী তুমি না থাকলে হয়তো চাপা কথার পাহাড় জমে যেতো বা ভেতরটা কঠিন শিলায় পরিণত হতো। তবে আফসোস হয় প্রচণ্ড, ডায়েরী আমি তোমায় সুসংবাদ দেই বা কত? অভাগীর বন্ধু তুমি। কষ্ট আর যন্ত্রণার গল্প শোনাতে শোনাতেই তোমায় করি ক্লান্ত। 

তোমার প্রতিটা পাতা আমার নোনতা চোখের জলের স্বাদ পায়। আর কতোই বা লিখবো সুখ সুখ করে হারিয়ে ফেলা সব  নিঃসঙ্গতার গল্প। 

লিখতে লিখতে আর ভাষা নেই। ডায়েরী জেনে রেখো শেষ বাক্য, আমি ভালো নেই।

——ইতি 

তোমার অভাগী 

বন্ধু

আরো পড়ুন : প্রিয় কৈশোর কাল, তুমি তো আমাকে ভুলেই গেছো

এস/ আই. কে. জে/ 

চিঠি প্রিয়-ডায়েরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250